শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় বাস ডুবি

কুষ্টিয়া থেকে ওঠা ১৪ যাত্রীর মধ্যে ৩ জন এখনো নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে চালক ও হেল্পারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বাসটি কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে। পথে বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে। এসময় ফেরিতে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

সৌহার্দ্য পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কুমারখালী থেকে ৬ জন, খোকসা থেকে ৭ জন, মাছপাড়া থেকে ৪ জন এবং পাংশা থেকে ১৫ জন যাত্রী ওঠেন।

তিনি আরো জানান, কুমারখালী থেকে ওঠা যাত্রীদের মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন, আয়েশা বিনতে গিয়াস (১২), আয়েশা আক্তার (৩০) ও সাত মাস বয়সী শিশু আরশান।

গিয়াস উদ্দিন রিপন (৪৫), তার স্ত্রী লিটা খাতুন (৩৭), ছেলে আবুল কাসেম সাফি (১৭) ও মেয়ে আয়েশা বিনতে গিয়াস (১২) একসঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। তাদের মধ্যে আয়েশা এখনো নিখোঁজ রয়েছে। গিয়াস উদ্দিন ঢাকায় একটি প্রতিষ্ঠানের মালিক এবং তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর এলাকায়।

অন্যদিকে, মো. নুরুজ্জামান সাহেদ (৩২), তার স্ত্রী আয়েশা আক্তার (৩০), মেয়ে নাওয়ার আক্তার (৪) ও সাত মাস বয়সী শিশু আরশানও একই বাসে ছিলেন। এ পরিবারের মধ্যে আয়েশা আক্তার ও শিশু আরশান নিখোঁজ রয়েছেন। সাহেদ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।

কুমারখালী থানার ওসি (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, কুমারখালী থেকে ছেড়ে যাওয়া বাসটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ভোরের আকাশ/নি

কুষ্টিয়া

শেয়ার করুন: