শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তীব্র শীত আর ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে সীমান্ত এলাকা। এই বৈরী আবহাওয়াকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে সীমান্ত অপরাধী ও চোরাকারবারীরা। তবে তাদের সেই অপচেষ্টা রুখে দিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তজুড়ে বাড়তি সতর্ক অবস্থান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঘনকুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় চোরাকারবারীরা অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচারের চেষ্টা চালায়।

এই ঝুঁকি মোকাবিলায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপি ও সীমান্ত পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন,্য়ঁড়ঃ;ঘনকুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারীরা যাতে কোনোভাবেই পার না পেতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। 

সীমান্ত পাহারায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। নিরাপত্তা তদারকির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। এদিন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন কিরণগঞ্জ বিওপি সংলগ্ন ঈদগাহ মাঠে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মেজর আব্দুল্লাহ আল-আসিফ, উপ-অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), সেখ মনোয়ারুল ইসলাম, সহকারী পরিচালক, ইউনিটের অন্যান্য বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ শেষে বিজিবি কর্মকর্তারা সাধারণ মানুষকে সীমান্ত অপরাধ রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তারা বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-কষ্টেও সব সময় পাশে থাকবে।

ভোরের আকাশ/আ.ব

 

বিজিবির সতর্কতাচাঁপাইনবাবগঞ্জচোরাচালান

শেয়ার করুন: