টেকনাফে ইয়াবা বিষয়ে ধর্ম উপদেষ্টা যে বার্তা দিলেন

কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইয়াবা ও মাদক ব্যবসা সম্পূর্ণ হারাম, যা সমাজে অস্থিরতা, খুনোখুনি ও পারিবারিক ভাঙন সৃষ্টি করছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ফ্যাসিস্ট হাসিনার রায় ইঙ্গিত বলেন, এ ঘটনা থেকে আমাদের শিক্ষা। কোনো অন্যায় কখনোই অদৃশ্য থাকে না। অতীতের অন্যায় ও অবিচার ইতিহাসের হাতে ধরা পড়ে। ক্ষমতার ঔদ্ধত্যে নয়, বরং ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি। তাই সৎ পথে চলা ছাড়া বিকল্প নেই।
নিজের দায়িত্বকাল সম্পর্কে ড. খালিদ হোসেন বলেন, ‘আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমেই দেশ পরিচালনা সম্ভব।
আলেম সমাজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এ রাষ্ট্র একদিন আলেমদের হাতেই আসবে ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বেই দেশ আলোকিত ও উজ্জ্বল হবে।
ভোরের আকাশ/মো.আ.