খুলনা নগরীর ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার নগরীর মজিদ সরণী ও কেডিএ এপ্রোচ রোডে অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের আওতায় ৯টি মামলার বিপরীতে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের আওতায় সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ ও বিনা অনুমতিতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে সোনাডাঙ্গার অব্দুর রাজ্জাককে ৫’শ টাকা, মামুনুজ্জামান সজিবকে ১০ হাজার টাকা, গোলাম মোহাম্মদ খানকে ৫ হাজার টাকা, মাসুদকে ১০ হাজার টাকা, শহিদুল ইসলামকে ২ হাজার টাকা, মেহেদী হাসানকে ২ হাজার টাকা, সৌমিত্রকে ২ হাজার টাকা, খসরুকে ৩ হাজার টাকা এবং হেলাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অসংখ্য অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দীনসহ কেএমপির পুলিশসদস্যগণ অপসারণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোরের আকাশ/আ.র