শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

আড়াইহাজারে পৃথক স্থান থেকে ২টি মরদেহ উদ্ধার 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

আড়াইহাজারের উপজেলার পৃথক স্থান থেকে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মোটরবাইক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনা গুরো ঘটেছে ঈদের দিন শনিবার থেকে পরবর্তি শনিবার ( ২৮ মার্চ) এর মধ্যে। শনিবার (ঈদের দিন) রাত ১১টার দিকে রামচন্দ্রদী–গোপালদী সড়কের দাইরাদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ইয়াকুব রামচন্দ্রদী গ্রামের খালেক ভুঁইয়ার ছেলে এবং আহতরা হলেন পারভেজ ও সুমন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ১৭মার্চ বিকাল অনুমান সাড়ে ৫ টায় স্থানীয় লোকজন অজ্ঞাত পুরুষ ব্যক্তি বয়স অনুমান (৪৫) এর লাশ আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া সাকিনস্থ চকের মধ্যে জনৈক কাজীর পুকুড়পাড়ে পড়ে থাকতে দেখে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দেয়। 

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধারপূর্বক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়-নিমিত্তে পুলিশ কর্তৃক মৃতদেহ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে । 

এ লাশের পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন এবং অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা। এর পর শনিবার ( ২৮ মার্চ) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের বাগবাড়ী যাত্রী ছাউনি থেকে এক মধ্য বয়ষ্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আড়াইহাজার থানা পুলিশ জানায়, লাশটি যাত্রী ছাউনিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। 

পুলিশ আরো জানায়, প্রাথমিক ভাবে ওই নারীর মৃত্যু স্বাভাবিক বলে মনে করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের উপর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।

ভোরের আকাশ/ র.ই


 

মরদেহ উদ্ধাররিপন কুমার

শেয়ার করুন: