শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

শিরিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক সোহাগ হোসেন (২৫) নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৪০০২) নিয়ে বুধবার সকালে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিলেন সোহাগ হোসেন। আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা মেরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন। তিনি মূলত হেলপার হলেও দুর্ঘটনার সময় ট্রাকটি নিজেই চালাচ্ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ট্রাক চালক নিহতআলমডাঙ্গা

শেয়ার করুন: