শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার ফাইটার নুরুল হুদার কবর জিয়ারতে গফরগাঁওয়ে বাড়ীতে বিএনপি নেতা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার নুরুল হুদার গফরগাঁওয়ে ধামাইল গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজ খবর নিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান।

বুধবার (১ অক্টোবর) দুপুরে নিহত নুরুল হুদার শোকাহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও নিহতের মেয়ে নুসরাত ও ছেলে আবিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। 

এসময় নিহতের বাবা আবুল মুনসুর, মা শিরীন আক্তার, স্ত্রী আসমা আক্তার পাশে ছিলেন। পরে এলাকাবাসী ও নেতাকর্মীদের  নিয়ে নুরুল হুদার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, নুরুল হুদা আমাদের জাতীয় বীর। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের পাশে থাকবো সবসময়।

ফায়ার ফাইটার নুরুল হুদার পিতা আবুল মুনসুর বলেন, নুরুল হুদার অন্তঃসত্তা স্ত্রীসহ আমাদের পরিবারের খোঁজখবর নিতে আসা বিএনপি নেতা মুশফিকুর রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, গফরগাঁও পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, শফিক আহমেদ, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা নুরু মিয়া, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাপ্পী, উপজেলা যুবদলের সদস্য মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম মিন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ,  শ্রমিক দল নেতা পারভেজ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান। পরে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নুরুল হুদা টঙ্গীতে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি মা, বাবা, অন্তঃসত্তা স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছে।

ভোরের আকাশ/এসএইচ

ফায়ার ফাইটারকবর জিয়ারতবিএনপি নেতা

শেয়ার করুন: