শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যার ঘটনায় গ্রেফতার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন মো. রুবেল (২১) ও মো. হাসান ওরফে বাংলা (২৪)। তারা টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের সমিতির ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে তারা তার ঘরে প্রবেশ করেন। এ সময় ফয়েজ দেখে ফেললে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/আ.র

ফাইয়ছ উদ্দিন হত্যা

শেয়ার করুন: