শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ, ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার সংলগ্ন বান্দরবান মহাসড়কের পাশে অবৈধভাবে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের দায়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় পাহাড় কাটার বিষয়টি নজরে আসে। অভিযানে দেখা যায়, কোনো ধরনের বৈধ অনুমতি বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

অভিযানকালে পাহাড়ের একটি অংশ কেটে সমতল করা হয়েছে বলে প্রমাণ মেলে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। স্থানীয়'রা জানান, এভাবে পাহাড় কাটা হলে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় কাটা, টপ সয়েল অপসারণ ও পরিবেশবিধ্বংসী সব ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

শহিদুল ইসলামজরিমানা

শেয়ার করুন: