পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে পানিতে ডুবে ফারিয়া নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাছেরখাল আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া ওই গ্রামের জসিম মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ // হ.র