শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোর আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার প্রধান আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার প্রধান আসামি গ্রেফতার
নাটোর আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার প্রধান আসামি গ্রেফতার

নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পরে সোমবার (১৬ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হয়।

গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুরের শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত বছরের ৩০ মে রাত দশটার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলস্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে ওই বছরের ২ মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি টুমন পালিয়ে ছিল।  পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ভোরের আকাশ/জাআ

আসামি গ্রেফতার

শেয়ার করুন: