শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের হলরুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগীতায়  অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ)-এর আয়োজনে  গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ভোধন করেন মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট  সাইদুর রহমান।

আরও পড়ুন

মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ক্লাইমেট ট্রান্সফর্মস অ্যাকশন প্রকল্পের মতবিনিময়

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহসভাপতি েএস এম রাজ, সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন, যুগ্মসাধারন সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সাধারন সম্পাদক আলী আকরব টুটুল, সাংবাদিক মোল্লা আঃ রব, শৈয়দ শওকত হোসেন, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, আকমলউদ্দিন সাখি, ইসরাত জাহান,এসএস সোহান,সামসুররহমান,সহ জেলার ৩৩ জন   গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

ভোরের আকাশ/এনউব

মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব

শেয়ার করুন: