শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটের বস্তা ব্যবহার না করায় চাউল দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাটের বস্তা ব্যবহার না করায় চাউল দোকানিকে জরিমানা
পাটের বস্তা ব্যবহার না করায় চাউল দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ দোকানিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে আখাউড়া উপজেলার সড়ক বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারার অধীনে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে চাল বিক্রয়ের ক্ষেত্রে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক ও অন্যান্য নিষিদ্ধ মোড়ক ব্যবহার করা হচ্ছে। এতে করে পরিবেশ ও কৃষি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রশাসন জানায়। আইন লঙ্ঘনের দায়ে চার দোকানির কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বড় বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান ব্যাপারী (৬৫), সড়ক বাজারের মামুন হোসেন (৩০), ইউসুফ আলী ভূঁইয়া (৬৯) এবং মো. ইকবাল (৩৩)।

পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সচেতনতা বাড়াতে এবং আইন বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়। 

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পাট উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন গান্ধী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: