শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় কেন্দ্রের বাইরে ব্যালট নিয়ে যাওয়ায় ঘটনায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে নিয়ে আসার অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় মিরপুর উপজেলার ৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহিন মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে। 

শাহিনের হাতে ব্যালট পাওয়া যায় সেটিতে কোন সিল দেওয়া ছিলো না। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, আটকৃত শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল মো. জান্নাতুল ইসলাম।

৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান জানান, সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোন প্রতিকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন।

ভোরের আকাশ/ র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননাজমুল হোসেন

শেয়ার করুন: