শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মাদরাসায় ভাংচুর-লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিনের ঐতিহ্যবাহী মানুরী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসায় রাতের বেলায় অধ্যক্ষ এবং অফিস সহকারীর কক্ষে ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে গত ৯ এপ্রিল দিনগত রাতে মাদরাসার অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষের দরজা এবং আলমিরার তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে মাদরাসার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে মর্মে ১১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল হক।

মানববন্ধনে দুস্কৃতিকারীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মো. সফিকুর রহমান মজুমদার, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিফুল ইসলাম ও আনিছা তাবাচ্ছুম।

মানববন্ধনে অভিভাবক মো. পারভেজ, মো. মিজানুর রহমানসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

মাদরাসার অধ্যক্ষ আমিনুল হক বলেন, ঘটনার পর শিক্ষকদের নিয়ে আমরা দেখেছি দুর্বৃত্তরা মাদরাসার দ্বিতীয় তলার গ্রীল কেটে দুটি কক্ষে প্রবেশ করে। দুটি কক্ষের দরজা ও আলমিরার তালা ভেঙে সব তছনছ করে ফেলে রেখে যায়। 

এছাড়াও মূল্যবান কাগজপত্র নিয়েগেছে। থানায় অভিযোগ দিয়েছি। এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।

অন্যান্য বক্তারা শতবছরের পুরনো এই প্রতিষ্ঠানে এই ধরণের হামলা, ভাংচুর ও লুটতরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশপাশি তারা ঘটনা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অধ্যক্ষ সহযোগিতা করলে ঘটনায় জড়িতের চিহ্নিত করা যাবে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, ঘটনাটি আমাকে মাদরাসা কর্তৃপক্ষ জানায়নি। তবে আমি খোঁজ খবর নিব এবং থানার ওসির সাথে কথা বলবো।

ভোরের আকাশ/ র.ই

 

দাবিতে মানববন্ধনসেটু কুমার বড়ুয়া

শেয়ার করুন: