শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অটোরিকশার সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের রামুতে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশার চালক ও মালিক জিয়াউর রহমানকে (৩৬) আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রামু থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমারের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকা থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক জিয়াউর রহমান চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার আবদুল হাসিমের ছেলে। তিনি জব্দ করা অটোরিকশাটির মালিক বলেও জানিয়েছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ভোরের আকাশ/আ.র

অটোরিকশার সিটের নিচে ইয়াবা

শেয়ার করুন: