শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর সুনামগঞ্জ নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবাসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস চলছে।  ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।  ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপাররা গাড়ি চালাচ্ছে।  প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।  ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না।  যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।  দুর্ঘটনার কারণ চিহ্নিত না করায় সড়কে হতাহতের ঘটনা প্রায়ই ঘটছে।  

এ সময় বক্তারা ফিটনেসবিহীন গাড়ি দ্রুত বন্ধের দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

নিরাপদ সড়কসুনামগঞ্জমানববন্ধন

শেয়ার করুন: