গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় ইস্টার সানডে উদযাপন

গোপালগঞ্জে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়।
রোববার (৫ এপ্রিল) গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপ শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ভোর ৫টায় চার্চের ফাদার পাস্টর জিবেস্তা গমেজ প্রভাত প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য দেন খ্রিস্টান ফোলোশিপের গোপালগঞ্জের সভাপতি শ্যামুয়েল এস বালা।
পরে দুপুরে মর্ধাহ্নভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। এসব অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ছয় শত মানুষ অংশগ্রহণ করেন।
ইস্টার সানডে শুধু একটি ধর্মীয় উৎসব নয়- এটি আশা, নতুন জীবন এবং বিশ্বাসের জয়ের প্রতীক। এইদিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন।
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, জেরুজালেমে প্রায় ৩০-৩৩ খ্রিস্টাব্দে যীশুকে শুক্রবার ক্রুশবিদ্ধ করা হয় (যা আজ গুড ফ্রাইডে নামে পরিচিত)। মৃত্যুর তিন দিন পর রবিবার তিনি আবার জীবিত হয়ে ওঠেন। এই ঘটনাকেই বলা হয় পুনরুত্থান। যিশুর পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়।
ভোরের আকাশ/ র.ই