শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ, ২ দিন পর জঙ্গলে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ, ২ দিন পর জঙ্গলে মিলল লাশ
কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ, ২ দিন পর জঙ্গলে মিলল লাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর জঙ্গল থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দাউদপুর জামে মসজিদের অদূরে খালের পাশের একটি জঙ্গল থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কুলাউড়া থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোরীর নাম নাফিসা আনজুম (১৫)। সে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফিসা গত বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার তার খোঁজ না পেয়ে ওইদিনই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে শনিবার বিকেলে স্থানীয়রা জঙ্গলের ভেতরে একটি মরদেহ দেখতে পান, যা পরে শনাক্ত হয় নাফিসার মরদেহ হিসেবে। লাশের অবস্থান, সময় ও পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ ও আতঙ্ক দেখা দিয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, “নাফিসা আনজুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর বলা যাবে। প্রাথমিক তদন্ত চলছে।”

এই ঘটনায় এলাকায় শোক'র পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: