শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সড়ক সংস্কারে অবহেলা: দ্রুত কাজের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কারকাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল ১১টায় উপজেলা সদরের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

'রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা'র উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং সড়কটি কার্যত একটি মরণফাঁদে পরিণত হয়েছে।

সমাবেশ শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন

কুড়িগ্রামে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ফসলের ক্ষতচিহ্ন

স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এলাকার প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সড়ক সংস্কার প্রকল্পটির কাজ গত ৩০ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং দীর্ঘ দেড় বছর ধরে রাস্তা খুঁড়ে ফেলে রাখায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে থাকে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ভোরের আকাশ/এনউব

মানববন্ধন ও গণবিক্ষোভ

শেয়ার করুন: