শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় বৈসম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কেওয়া এলাকায় শহীদদের কবরে ফুল দেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

ছবি: ভোরের আকাশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ শহীদ জাহাঙ্গীরের কবরে, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল শহীদ শরিফুলের এবং শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক শহীদ জাকিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত বছরের এই দিনে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে বিজিবির গুলিতে জাহাঙ্গীর, শরিফুল ও জাকিরসহ ১৬ জন আন্দোলনকারী নিহত হন।

ইউএনও সজীব আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায়  আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছি। এরপর শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করবো।

তিনি আরও জানান, তিনটি শহীদ পরিবারের মধ্যে ইতোমধ্যে দুটি পরিবারকে সঞ্চয়পত্রের অর্থ দেওয়া হয়েছে। একটি পরিবারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পুনরায় তথ্য পাঠানো হয়েছে, দ্রুতই অর্থ সহায়তা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরপুষ্পস্তবক অর্পণ

শেয়ার করুন: