শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'চাইলেই কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না' -বিজিএমই সভাপতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বুধবার (১২ নভেম্বর) বেলা দেড়টার দিকে এই মতবিনিময় সভা শুরু হয়।

সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, যদি ভাগ্য সহায় হয় ওনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেন কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না। তো আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা  বিরল সম্মান এবং সৌভাগ্যের অধিকারী। এটাই বাস্তবতা।

বাবু খান আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন আশা করি শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। কোন প্রার্থীর পক্ষে কোন আসনে কে কাকে সমর্থন দেবে এটা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছা। এই ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছার যেন সঠিক প্রতিফলন হয়, সেই জন্যই দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করা হয়েছে। আমার ভোটের অধিকারটা যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার ভোটের অধিকারটা যেন আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বিষয়টা এমন না যে সারাজীবন আপনাকে একই দলে ভোট দিতে হবে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, বিশেষ কোনো দলের অনুসারী না।

তিনি বলেন, আমরা একটা দলের অনুসারী। আমরা একটা দল করি। পদ-পদবি আছে। যেকোনো সময় নির্বাচন হলে আমাদের প্রার্থীর পক্ষ ভোট দিতেই হবে। না আমাদের দলটা করার হলো দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু আপনারা যারা দলের সঙ্গে সংশ্লিষ্ট না, সাধারণ মানুষ মানুষ, আপনাদের মতো যারা মহান ব্যক্তি, তারা আপাদের মতো আপনার সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে কোনো আবেদনও করব না। কারণ আপনাদের জ্ঞানের স্তর অনেক ওপরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বাত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের, সুজাউদ্দৌলা, মোজাফফর প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

মুক্তিযোদ্ধাচুয়াডাঙ্গা

শেয়ার করুন: