শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী আহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী আক্তার বানু বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলাম মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের বড় ভাই আজিজুল ইসলাম, ভাবি জোৎস্না এবং ভাতিজা আইনাল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার দিন আশরাফুলের নাতনি খেলার ছলে বাড়ির বাইরে গেলে বিষয়টি নিয়ে তার স্ত্রী আক্তার বানু ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় আজিজুল ইসলাম পূর্বের বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে স্ব-পরিবারে বাঁশের লাঠি দিয়ে আক্তার বানুর ওপর হামলা চালান। এতে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর অভিযুক্ত আজিজুল ইসলাম আহত পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, আজিজুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়ার পরেও তার নাম্বারটি বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/জাআ

মান্দাআহত

শেয়ার করুন: