শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায়  স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ভালুকায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

 ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বপন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ জুন ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সিডস্টোর বাজারে স্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা চান স্বপন। সাবিনা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে স্বপন ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপান। এতে ঘটনাস্থলেই সাবিনা মারা যান। পরে লাশ খাটের নিচে লুকিয়ে রেখে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান তিনি।স্বজনরা সাবিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে ভাড়া বাসায় এসে তালা দেওয়া দেখতে পান। পরে তালা ভেঙে খাটের নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার পুলিশ শুক্রবার (১৩ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও, তার পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয়েছে নিহত সাবিনার ব্যবহৃত মোবাইল ফোন।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, আসামিকে গ্রেফতার করে খুনের ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: