শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কতদ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো, দেশকে কি করি সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারবো। সেই সাথে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত। 

তিনি বলেন, আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন তাইনা। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না। 

মির্জা ফখরুল বলেন, আপনাদেরকে একটা সুখবর দেই- ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। তারা জানিয়েছেন- ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর। 

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে, আজ থেকেই ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে। 

এসময় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে জন্য নানা ধরনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। 

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/ র.ই


 

বিএনপির নেতামির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: