শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে সাড়ে চারশত সনাতনী জনগোষ্ঠী বিএনপিতে যোগদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে সাড়ে চারশত সনাতনী জনগোষ্ঠীর সদস্য বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শিকদার চালা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। জনগণ এখন পরিবর্তন চায়, আর এই যোগদান সেই পরিবর্তনেরই বহিঃপ্রকাশ।”

এ সময় তিনি দলের পক্ষ থেকে ৩১ দফার প্রচার করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুর

শেয়ার করুন: