শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নিখোঁজের নারীর লাশ উদ্ধার
নিখোঁজের নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৫ মে) ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনার স্বজন মো. আবুল কাশেম জানান, ঢাকায় অবস্থানরত  অসুস্থ মেয়েকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে  রোববার সন্ধ্যায় বাজারে যান সেলিনা। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করেন স্বজনরা। এসময় লাশের পাশে সেলিনার ব্যবহৃত মোবাইল ফোন, ওষুধ ও কিছু কাঁচাবাজার পড়ে ছিল বলেও জানান তিনি। 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই নারী কীভাবে মারা গেছে তার তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: