শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৩ জুনকে ঘিরে অপপ্রচার ঠেকাতে সজাগ থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার অপচেষ্টা হতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতালের বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার জেলার উন্নয়নে কাজ শুরু করতেই একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব অপচেষ্টা উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বর্তমান চার তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের জমি ও বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজাউল করিম বাদশা এমপি। হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল অনুষ্ঠানের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভোরের আকাশ/এনএস

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শেয়ার করুন: