শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপস চালু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে ঝিনাইদহে ‌‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু করেছে জেলা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অ্যাপটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপসের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এ সময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলার সব পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে অ্যাপসটি কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে। দেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নম্বর পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

দুর্গাপূজাঝিনাইদহ

শেয়ার করুন: