শিরোনাম
ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

জামায়াত নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াত নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে বিএনপির এক কর্মীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ইউপি সদস্য ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে। 

প্রাণনাশের আশঙ্কায় প্রায় এক বছর ধরে বসতভিটা ছেড়ে অন্যত্র বসবাস করছেন ভুক্তভোগী হাদিস গাজী ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরঘাট এলাকার বাসিন্দা হাদিস গাজীর সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে ওয়াহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। ওয়াহিদুল ইসলাম ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য। পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন। এরপর জমি নিয়ে বিরোধের জেরে হাদিস গাজী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, একপর্যায়ে রাতের আঁধারে ওয়াহিদুল ইসলাম ও তাঁর সহযোগীরা হাদিস গাজীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করেন। বাড়ির চালের ওপর ইটপাটকেল নিক্ষেপ, রান্নাঘর ভাঙচুর এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের জন্য ধেয়ে আসার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাঁদের। এসব ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বসতভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। দীর্ঘদিন বাড়িতে না থাকার সুযোগে ঘরের বিভিন্ন মালামালও লুট করা হয়েছে বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী মোহাম্মদ হাদিস গাজী বলেন, আমি বিএনপির একজন কর্মী। ওয়াহিদুল ও মহিদুল, যাঁরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের নেতৃত্বে বিভিন্ন সময়ে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আমার প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা ও হুমকির কারণে পরিবার নিয়ে প্রায় এক বছর ধরে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, হাদিস গাজী ও তাঁর পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালানো হয়েছে। বাড়ির চালের ওপর ইটপাটকেল নিক্ষেপ, রান্নাঘর ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার কথা তাঁরা উল্লেখ করেন। তাঁদের ভাষ্য, দেশীয় অস্ত্র নিয়ে হামলার জন্যও অভিযুক্ত ব্যক্তিরা সেখানে গিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াহিদুল ইসলামের স্ত্রী কনিকা খানম। তিনি বলেন, বর্তমানে তাঁর স্বামী বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। তবে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের সঙ্গে ওয়াহিদুল ইসলাম জড়িত নন।

এ বিষয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু বক্কর মুঠোফোনে বলেন, যেহেতু বিষয়টি আঞ্চলিক বিরোধ ও জায়গাজমি-সংক্রান্ত, তাই এ বিষয়ে আমরা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

এদিকে রাজনৈতিক পরিচয় কিংবা স্থানীয় প্রভাব ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাতে না পারে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

 

শেয়ার করুন: