শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে পুত্রের হাতে পিতা খুন, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পুত্রের হাতে পিতা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম রমজান মিয়া (৫০)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুয়েল মিয়া (২০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাড়াইল উপজেলার দরিজাহাঙ্গীরপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রমজান মিয়া দরিজাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রমজান মিয়া বাজারে ভেড়া ও ছাগল বিক্রি করে বাড়ি ফেরেন। ওই টাকা সন্তানকে দেবেন কি না—এ বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত জুয়েল মিয়া মাদকাসক্ত। দিনের বেলায় বাবার সঙ্গে ঝগড়ার জের ধরে রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে, ঘুমন্ত অবস্থায় বাবাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সে। এতে ঘটনাস্থলেই রমজান মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন–এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ওসি জালাল উদ্দীন বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক মাদকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

কিশোরগঞ্জগ্রেপ্তারছেলেপিতাখুন

শেয়ার করুন: