শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ করে বাজারজাত করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ করে বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এই জরিমানা করেন। রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানার মালিক আনোয়ারুল ইসলাম জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের রবিউল হকের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানা সাট প্যাকেটজাত ও মোড়কীকরণ সরকারী আইনের কোন অনুমোদন না নিয়ে অবৈধভাবে মোড়কীকরণ করে বাজারজাত করে আসছিল। যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গোপন সূত্রে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত ও উপজেলা কৃষি অফিস রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানা যৌথ অভিযান চালায়। অভিযানকালে জৈব সার কারখানা মালিক আনোয়ারুল ইসলাম এই সার প্যাকেট জাত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ভ্রাম্যমান আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনোয়ারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, দামুড়হুদা মডেল থানার এস আই শিহাবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

ভোরের আকাশ/এসএইচ

চুয়াডাঙ্গা

শেয়ার করুন: