শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নৌমন্ত্রী শেখ রবিউল আলম

অন্য যে কোনো সময়ের চেয়ে স্বস্তির ও নিরাপদ হবে ঈদযাত্রা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কেউ বাড়তি ভাড়া আদায় বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, গতবারের তুলনায় এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যদিও কিছু এলাকায় যানজট বা শৃঙ্খলার ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে, তবে তা মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন আগের চেয়ে বেশি তৎপর থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

নারায়ণগঞ্জ টার্মিনালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্প সাময়িকভাবে বন্ধ থাকলেও সরকারের নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় উন্নয়নকাজ চালু রয়েছে। টার্মিনালের কার্যক্রম সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক ও নৌপথে চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থান ও সময় উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়মিত নজরদারিতে রয়েছে। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ—প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, কিছু লাইটার জাহাজে নিত্যপ্রয়োজনীয় পণ্য দীর্ঘদিন খালাস না করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। পরিদর্শনে একটি জাহাজে গম মজুত অবস্থায় পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। জবাব সন্তোষজনক না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডাবল লাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইজ ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন এলাকা পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বন্দর পরিচালক আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

ঈদযাত্রাড. নুরুন নাহার চৌধুরী

শেয়ার করুন: