শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

সোমবার(৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো: শহিদুল ইসলাম এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, গত ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

তিনি আরও জানান, এই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগ গঠিত হয়। 

শিশু ধর্ষণের বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় আসামী জিয়াউল হকের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে রায় দেন বিচারক। জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালন-পালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন পিপি ও বাদী পক্ষ। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: