শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শনে বিএনপি নেতা আসলাম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শনে বিএনপি নেতা আসলাম
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শনে বিএনপি নেতা আসলাম

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মো. আসলাম চৌধুরী এফসিএ। শনিবার দুপুরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করেন। সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চন্দন দাশ চন্দ্রনাথ মন্দিরে তাকে স্বাগত জানান। 

এ সময় স্রাইন কমিটির সহ-সম্পাদক ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সদস্য মৃদুল অধিকারী, কৃষ্ণ চন্দ্র দাস ও অশোক চক্রবর্তী উপস্থিত ছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ শত ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে শুরুতেই তিনি এ মন্দির পরিদর্শন করে কমিটির সদস্যদের সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। 

তিনি বলেন, চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় তীর্থস্থান। সীতাকুণ্ডের এই তীর্থকে বিদেশে তুলে ধরার মত অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে ভারতের তীর্থযাত্রীদের আকর্ষণ করার সুযোগ আছে।

তিনি আরো বলেন, সমতল ভূমি থেকে এত উঁচুতে অবস্থিত এ মন্দিরটিতে তীর্থযাত্রীদের, বিশেষ করে অসুস্থ ও বয়স্কদের অনেক কষ্ট হওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। চন্দ্রনাথ মন্দির থেকে সমতল ভূমিতে ক্যাবল স্থাপন করা হলে তীর্থযাত্রীদের দুর্ভোগ অনেকটা কমে যেত। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা সহজে ধর্মীয় রীতি-নীতি পালন করতে পারতেন।

সীতাকুণ্ড স্রাইন কমিটির কর্মকাণ্ড সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটি মন্দিরগুলোতে আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে। তিনি মন্দির উন্নয়নসহ সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ জলিল গেট এলাকায় আসলাম চৌধুরীর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে তিনি তাৎক্ষণিক চন্দ্রনাথ মন্দির পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: