শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমতলীর ইউএনও’র বদলিতে ক্ষোভ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমতলীর ইউএনও’র বদলিতে ক্ষোভ
আমতলীর ইউএনও’র বদলিতে ক্ষোভ

আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ বাতিলের দাবিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি তুলেছেন, বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাবেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার জানান, ২০২২ সালের ১১ ডিসেম্বর তিনি আমতলীতে ইউএনও হিসেবে যোগ দেন। ইউএনও’র প্রশাসনিক দক্ষতায় আমতলীর দৃশ্যপট বদলে গেছে। বিভিন্ন অনিয়ম, দখল, লুটপাট ও সাম্প্রদায়িক হামলা তিনি কঠোর হাতে দমন করেছেন।

সম্প্রতি কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাকে বদলি করা হলে, এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়ে। শতাধিক ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন অন্তত অর্ধ লাখ মানুষ। আন্দোলনের প্রেক্ষিতে পূর্বে একবার বদলি আদেশ বাতিল হলেও এবার আবারো তাকে ভোলা বদলি করা হয়েছে।

এই আদেশে পুনরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হতদরিদ্র অটোরিকশাচালক থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সবার একই দাবি: ইউএনও’র বদলি বাতিল না হলে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: