কুড়িগ্রামে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে পতাকা উত্তোলন, মানবশৃঙ্খল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন, মুকুল মিয়া, আব্দুল আজিজ নাহিদ, আজীবন সদস্য রফিকুল হায়দার, নাসিম পারভেজ তারা, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার শাহ আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা, দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
মানবতার কল্যাণে তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/ র.ই