শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি জব্দ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুলাউড়ার লালারচক সীমান্তবর্তী এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) সদস্যরা এ অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৪০০ প্যাকেট নাসির বিড়ি আটক করে। জব্দকৃত বিড়িগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখা যায়।

৪৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিজিবির অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির এমন সফল অভিযানে সীমান্ত এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

ভোরের আকাশ/নি. ব

নাসির বিড়ি

শেয়ার করুন: