খোলা ভোজ্য তেল বিক্রয় বন্ধে
স্থানীয় স্টেক হোল্ডারদের নিয়ে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

খোলা ভোজ্য তেল বিক্রয় বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের নিয়ে জয়পুরহাটে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
অন্যানের মধ্যে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন বাজারে পাইকারি এবং খুচরা পর্যায়ে ভোজ্যতেল বিক্রয় বন্ধে ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে নির্দেশ প্রদান সেইসাথে নিরাপদ খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সভায় খোলা ভদ্র তেলের ক্ষতিকর দিক সমূহ নিয়ে আলোচনা করা হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই