শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বোর্ড থেকে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

এ সময় তিনি জানান, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫ ৭২ জন কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন । তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ পাসের হার। জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ - ৫ কমেছে।  গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং  জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮টি।

এ বছর মাত্র ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/আজাসা

কুমিল্লা বোর্ডএসএসসি পরীক্ষা

শেয়ার করুন: