শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ 'বোগদাদীয়া-১৩' এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 'জান্নাতি' নামের একটি বাল্কহেড ডুবে গেছে। 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন আরোহী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া 'জান্নাতি' বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, বাল্কহেডটি চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ফতুল্লা লঞ্চঘাট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা 'বোগদাদিয়া-১৩' লঞ্চটিকে সরাসরি বাল্কহেডের দিকে আসতে দেখে তারা গতি পরিবর্তনের চেষ্টা করলেও সংঘর্ষ এড়ানো যায়নি। লঞ্চের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগার ফলে বাল্কহেডটি ঘটনাস্থলেই ডুবে যায়। তবে, বাল্কহেডের ভেতরে থাকা ৫ জন কর্মচারী নিজেদের চেষ্টায় সাঁতরে তীরে উঠে যান।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাগলা নৌ ফাঁড়ির পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ লঞ্চটিকে আটক করে।

পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, বাল্কহেড ডুবিতে কোনো হতাহতের খবর নেই। পুলিশ ঘটনাস্থল থেকে লঞ্চটিকে আটক করলেও, কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নৌ) আলমগীর হোসেন জানান, লঞ্চের ধ্বাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ভোরের আকাশ/মো.আ.

 

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: