শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, মাদক ও নারী ধর্ষণের মতো অপরাধকে কোনোভাবেই পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীসহ প্রশাসনকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।'

তিনি বাঞ্ছারামপুরের সব রাজনৈতিক দল ও প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে মাদক নির্মূলে স্বাধীনভাবে ভূমিকা রাখার এবং কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেওয়ার তাগিদ দেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক সিকদার, অ্যাড. জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রউফ।

এছাড়া আরও বক্তব্য দেন- বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই

মাদকবিরোধী সভাআব্দুল মান্নান

শেয়ার করুন: