শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে জনদূর্ভোগ লাঘবে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার টেকনাফ পাইলট স্কুলের মোড় হতে ঝর্ণা চত্বর এলাকা পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর কারণে কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয় এবং তাঁদের স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী জানান, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন পৌরসভা, পুলিশ ও আনসার বাহিনী। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

ভোরের আকাশ/আ.র
 

অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন: