সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় পিকআপ পল্টি

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় একটি লিরর ধাক্কায় মালবাহী একটি বিকল পিকআপ ভ্যান উল্টে যায়। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার(২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলন্ত অবস্থায় একটি পিকআপ ভ্যানের চাকার ড্রাম ভেঙে গেলে পিকাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক থেকে দ্রুতবেগে আসা ১০ চাকার একটি লরি পেছন দিক থেকে বিকল পিকআপটিকে জোরে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গেলে এতে চালক আহত হয়। চালকের আঘাত গুরুত্বর নয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, পিকআপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ায় এটি সড়কে বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন।
ভোরের আকাশ/এনউব