শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

গাইবান্ধা পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে দেহ তল্লাসী করে পকেট ও বাথরুমে লুকিয়ে রাখা ৪৬১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে তিনটি স্মার্ট ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম। 

বুধবার (৭মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের ফকিরপাড়া জামে মসজিদের সামনের শাপলাপাড়া এলাকার খাইরুল এনামের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বাড়ির মালিক খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৪০), সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান (৩০) ও পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫)।  

সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন , দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক কারবারির অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার সাথে বাড়ি মালিক খাইরুল ইসলামের ছেলে সিরাজুলসহ বেশ কয়েকজন জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। মঙ্গলবার রাতে ওই বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদে সেনাবাহীনি ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। 

এসময় সিরাজুল ও তার সহযোগী দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে দেহ তল্লাসী করে পকেট ও তাদের দেওয়া তথ্যে বাথরুম থেকে ৪৬১ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে থাকা তিনটি স্মার্ট ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে উদ্ধার হওয়া মাদক, নগদ টাকাসহ গ্রেফতার তিনজনকে থানা আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এরআগেও সিরাজুল ইসলাম লিখনের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনের একটি মামলা রয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: