শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
টাঙ্গাইলে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে “ভূমিসেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ মে বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ভূমির সেবায় যাতে কোন ধরনের জনগণের ব্যাঘাত না ঘটে। সেই সঙ্গে ভুমি ব্যাবস্থাপনা কার্যক্রম কে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট বিভাগ কে নির্দেশ দেন তিনি। 
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ভোররে আকাশ/এসআই 

শেয়ার করুন: