শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথা'র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রানীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে এ প্রদর্শনী হয়েছে। 

রাজনৈতিক নেতা নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক। বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়তো কেবল গল্প বা উপন্যাসেই শোনার মতো বিষয়। কিন্তু এবার সেটিই বাস্তবে ঘটলো গাজীপুর -৪, কাপাসিয়া আসনের মানুষের সামনে। 

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। অনুষ্ঠানে একে একে বেশ কয়েকজন কৃষক তাঁদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্য চিত্রকে ঘিরে তারা জানান হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া।

প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। 

এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবেনা। কৃষিই হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্ব প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

সনিয়া শ্বর্মীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, গাজীপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, আদর্শ কৃষক কামরুজ্জামান সবুর, লোকমান হোসেন, মুকুল, তোফাজ্জল হোসেন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত মাওলানা আজিজুল হক এবং গীতা পাঠ করেন অনিক দাস। পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

ভোরের আকাশ/মো.আ.

কৃষিতারেক রহমানবিএনপি

শেয়ার করুন: