শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে ১২ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামী জয় (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মেষ্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় (২০) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শহিদুর রহমানের ছেলে। গত রবিবার (৫ জুলাই) রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।    

আরও পড়ুন

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার বন্ধ

নির্যাতনের শিকার ওই শিশুর মা বলেন, গত রবিবার (৫ জুলাই) বাড়িতে কেউ না থাকায় রাত ১০টার দিকে আমার মেয়ে বাড়ির গেইটে তালা দিতে যায়। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা জয় তাকে টেনে হিচড়ে পাশের ঈদগাহ মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ সন্ধ্যায় মেষ্টা এলাকা থেকে আসামী জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।  

ভোরের আকাশ/ র.ই
 

নূর মোহাম্মদ

শেয়ার করুন: