শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলু সংরক্ষণ খরচ কমাতে দ্রুত সিদ্ধান্তের দাবি

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সারাদেশে আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। একই সঙ্গে ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে উপজেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (১৪ জুন) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ছামিউল ইসলাম এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়া এবং অতিরিক্ত কোল্ড স্টোরেজ ভাড়ার কারণে কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রায় ৪২টি জেলায় আলু উৎপাদিত হয়। বগুড়া, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁদপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও রাজশাহীর মতো জেলাগুলোর উৎপাদিত আলু দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। এ খাতের সঙ্গে কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান জড়িত।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৩ সালে ৬০ থেকে ৬৫ কেজি ওজনের প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৪০ থেকে ২৮০ টাকা, যা ২০২৪ সালে বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছায়। ২০২৫ সালে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কেজিপ্রতি ৮ টাকা ভাড়া নির্ধারণ করে, যা বস্তাপ্রতি ৫২০ টাকার সমান। কৃষক ও ব্যবসায়ীদের প্রতিবাদের পর কিছু এলাকায় বস্তাপ্রতি ৩৫০ থেকে ৩৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও অধিকাংশ স্থানে উচ্চ ভাড়াই আদায় করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনটি দাবি করে, কৃষি বিপণন অধিদপ্তর ২০২৫ সালের ২ মার্চ কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৬(খ) ধারায় কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা ভাড়া নির্ধারণ করে। তবে এটি ৫০ কেজি ওজনের বস্তার ভিত্তিতে করা হলেও বাস্তবে ৬০ থেকে ৬৫ কেজির বস্তা ব্যবহার করা হচ্ছে। এতে করে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তৈরি হয়েছে।

সংগঠনের হিসাবে, বর্তমানে প্রতি কেজি আলু উৎপাদনে প্রায় ১৩ টাকা, পরিবহন ও শ্রমিক ব্যয় ২ টাকা ৫০ পয়সা এবং বস্তা বাবদ ২ টাকা ৫০ পয়সা খরচ হচ্ছে। এর সঙ্গে কোল্ড স্টোরেজ ভাড়া যুক্ত হলে প্রতি কেজিতে মোট খরচ দাঁড়ায় ২৪ টাকা ৭৫ পয়সা। অথচ সেই অনুযায়ী কৃষক ও ব্যবসায়ীরা মূল্য পাচ্ছেন না বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতিরিক্ত ভাড়ার কারণে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একই সঙ্গে ভোক্তারাও উচ্চ দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

নাসিরনগরে রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃৃত্যু

এ পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কোল্ড স্টোরেজ ভাড়া পুনর্নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে সারাদেশে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। পাশাপাশি ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে উপজেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি।

ভোরের আকাশ/জেআ

বগুড়া

শেয়ার করুন: