নেত্রকোনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

নেত্রকোনা জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আয়োজনে বুধবার (১২ আগস্ট) সকালে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গারো ভাষার প্রমিত ও কথ্যরূপ সংরক্ষণের গুরুত্ব এবং গারো, হাজং ও বানাই ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
উদ্বোধনী পর্বে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে করণীয় বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্ণধার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, লেখক, মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ ২০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি অন্যান্য নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
ভোরের আকাশ/এম